আবনা ডেস্ক : সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে স্থল অভিযান চালানোর জন্য দেশটিতে কোনো ইরানি সেনা নেই। ইরানের একজন শীর্ষ পর্যায়ের কূটনৈতিক কর্মকর্তা এ কথা নিশ্চিত করেছেন।
পশ্চিমা গণমাধ্যমে খবর বের হয়েছে যে, সিরিয়ায় রুশ বাহিনীর বিমান হামলা শুরুর পর ইরান সেখানে স্থল অভিযান চালানোর জন্য সেনা পাঠিয়েছে। পশ্চিমা গণমাধ্যমের এ খবরকে ইরানের ওই কর্মকর্তা ডাহা মিথ্যা বলে অভিহিত করেন।
ব্রিটেন থেকে প্রকাশিত দৈনিক আশ-শারকুল আওসাত খবর দিয়েছে, স্থল অভিযানের জন্য শত শত ইরানি সেনা সিরিয়ায় পৌঁছেছে। এ খবর বিশ্বের আরো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।#